Team Baroyari টিম বারোইয়ারি

96 Pages

$19.99

4 in stock

Free Delivery

FREE Delivery anywhere in India

লেখা: প্রেমচাঁদ বৈরাগী

রেখা: বিনোদ ভারতী

সাজসজ্জা: রাম ছাগল

সম্পাদনা: পত্রলেখা নাথ

বারোজনের একটি দল, সামাজিক দূষণ দুর করতে তৈরি এক ঐক্যবদ্ধ শক্তি – ‘টিম বারোইয়ারি’। কে কে আছে এই টিমে?

টিমের নেত্রী টিঙটিঙে। চেহারা দিয়ে বিচার করা ভুল হবে, সে যেমন সাহসী, তেমন বুদ্ধিমতী, তার ওপর এমন ক্যারাটে জানে যে আচ্ছা-সে-আচ্ছা গুণ্ডা ধরাশায়ী হয়ে যায়। তার দলের বাকিরা হল মুর্মু, গলু। আছে দুই সারমেয় ব্যাডডগি আর ভক। এবং মার্জার মিমো। এই টিমকে সহযোগিতা করে প্রফেসর আন্টি, ডিএসপি, ভালো দাদা, মন্ডলমশাই, ডাক্তারবাবু এবং কালাকার ভাই। বোঝা যাচ্ছে সামাজিক দূষণ দুর করার ব্রত করো একার কর্ম নয়। এরাই দু-দুটো সামাজিক অসাম্যের বিরুদ্ধে দুই মলাটের মধ্যে পাঠকের সামনে হাজির হয়েছে উত্তেজক ঘটনা নিয়ে।

প্রথম কাহিনি ‘মেয়ে পাচারকারী পাকড়াও’ আর দ্বিতীয়টি ‘জাল ওষুধ কেলেঙ্কারির পর্দা ফাস’

প্রেমচাঁদ বৈরাগীর অনবদ্য কলমে, বিনোদ ভারতীর অসামান্য তুলির টান আর বইটির নির্মাণের গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই বইয়ের পাতাগুলো স্বতঃপ্রণোদিত হয়ে সাজিয়ে দিয়েছেন জনৈক রামছাগল। মানুষের সমাজের দূষণমুক্ত করার জন্য আজকাল ‘নির্বোধ’ রামছাগলকেও এগিয়ে আসতে হচ্ছে! প্রকাশিত হল ‘টিম বারোইয়ারি’ র সিরিজের প্রথম বই।

অপাঠ্য-কুপাঠ্য পড়ার অভ্যাস ত্যাগ করতে, সামাজিক মাধ্যমের নষ্টামি থেকে হাঁপ ছাড়তে আজই হাতে তুলে নিন।
দাম আড়াইশো টাকা। কিনে ঠকবেন না গ্যারেন্টি দেওয়া যায়।

Rhiti Chatterjee Bose

$11.99

Details

Language: Bengali
ISBN: 978-93-92281-30-3
Published: 30 September 2023
Pages: 96
Binding: Hardbound
Published by: Virasat Trade

লেখা: প্রেমচাঁদ বৈরাগী

রেখা: বিনোদ ভারতী

সাজসজ্জা: রাম ছাগল

সম্পাদনা: পত্রলেখা নাথ

বারোজনের একটি দল, সামাজিক দূষণ দুর করতে তৈরি এক ঐক্যবদ্ধ শক্তি – ‘টিম বারোইয়ারি’। কে কে আছে এই টিমে?

টিমের নেত্রী টিঙটিঙে। চেহারা দিয়ে বিচার করা ভুল হবে, সে যেমন সাহসী, তেমন বুদ্ধিমতী, তার ওপর এমন ক্যারাটে জানে যে আচ্ছা-সে-আচ্ছা গুণ্ডা ধরাশায়ী হয়ে যায়। তার দলের বাকিরা হল মুর্মু, গলু। আছে দুই সারমেয় ব্যাডডগি আর ভক। এবং মার্জার মিমো। এই টিমকে সহযোগিতা করে প্রফেসর আন্টি, ডিএসপি, ভালো দাদা, মন্ডলমশাই, ডাক্তারবাবু এবং কালাকার ভাই। বোঝা যাচ্ছে সামাজিক দূষণ দুর করার ব্রত করো একার কর্ম নয়। এরাই দু-দুটো সামাজিক অসাম্যের বিরুদ্ধে দুই মলাটের মধ্যে পাঠকের সামনে হাজির হয়েছে উত্তেজক ঘটনা নিয়ে।

প্রথম কাহিনি ‘মেয়ে পাচারকারী পাকড়াও’ আর দ্বিতীয়টি ‘জাল ওষুধ কেলেঙ্কারির পর্দা ফাস’।

বাংলায় আখ্যানধর্মী কমিকসের ধারাটি ক্ষয়িষ্ণু। ইংরাজি ফ্যান্টম, টিনটিন কিংবা হিন্দি চাচা কাহিনির অনুবাদ জনপ্রিয়তা পেলেও মৌলিক কাজ তেমন চোখে পড়ে না। নারায়ণ দেবনাথের মতো প্রতিভা দীর্ঘকাল ধরে ছোটো ছোটো আখ্যান নির্ভর এমন কয়েকটি চরিত্র সৃষ্টি করে গেছেন, যা আজও অপ্রতিদ্বন্দ্বী। ভিরাসত ‘টিম বারোইয়ারি’র লেখায় এবং রেখায় সেই মৌলিকতা ফিরিয়ে এনেছে একেবারে একালের আঙ্গিকে। কিশোর-কিশোরী থেকে বয়স্ক সকল পাঠকের জন্য ভালো ভাবনার আয়োজন এই সিরিজ।

প্রেমচাঁদ বৈরাগীর অনবদ্য কলমে, বিনোদ ভারতীর অসামান্য তুলির টান আর বইটির নির্মাণের গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই বইয়ের পাতাগুলো স্বতঃপ্রণোদিত হয়ে সাজিয়ে দিয়েছেন জনৈক রামছাগল। মানুষের সমাজের দূষণমুক্ত করার জন্য আজকাল ‘নির্বোধ’ রামছাগলকেও এগিয়ে আসতে হচ্ছে! প্রকাশিত হল ‘টিম বারোইয়ারি’ র সিরিজের প্রথম বই।

অপাঠ্য-কুপাঠ্য পড়ার অভ্যাস ত্যাগ করতে, সামাজিক মাধ্যমের নষ্টামি থেকে হাঁপ ছাড়তে আজই হাতে তুলে নিন।
দাম আড়াইশো টাকা। কিনে ঠকবেন না গ্যারেন্টি দেওয়া যায়।

দুটি কাহিনি নিয়ে বইটি সাজানো হয়েছে। নানা সামাজিক প্রতিকূল প্রেক্ষাপটে মানুষ কীভাবে বিবেকের দাবি মেনে ঐক্যবদ্ধ হয়ে সভ্যতার গতিকে বজায় রাখতে সাহায্য করে তা এই প্রহসন চিত্র-গ্রন্থে তুলে ধরা হয়েছে। এখানে যে ছবিগুলো আঁকা হয়েছে তা কাল্পনিক। যে বাক্য বা শব্দ রচনা করা হয়েছে সেটাও কাল্পনিক। তবে তা সমাজে ঘটে চলা ঘটনাপ্রবাহ থেকে দূরে না।

Reviews

In the Media

Faq's